যাত্রীর জুতার ভেতর ছয়টি স্বর্ণের বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার রাতে ছয়টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা। তাঁর জুতার ভেতর স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
আটক ওই ব্যক্তির নাম আবুল (৪১)। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়।
এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর থেকে আসা উড়োজাহাজের যাত্রী ছিলেন আবুল। তিনি বিমানবন্দরে নামার পর কাস্টমস এড়িয়ে ২ নম্বর টার্মিনালের দিকে যান। আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে তল্লাশি করে জুতার ভেতর লুকানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। বারগুলোর ওজন প্রায় ৬০০ গ্রাম।