যাত্রীর জুতার ভেতরে ৮০ লাখ টাকার সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার এক যাত্রীর জুতার ভেতর থেকে ৮০ লাখ টাকা মূল্যের ১৬টি সোনার বার জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ২৫ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় নিয়মিত তল্লাশিতে আজিজুল মনির নামের এক যাত্রীর জুতার ভেতর থেকে এক কেজি ৮৬৬ গ্রাম ওজনের ১৬টি সোনার বার জব্দ করা হয়।

বিমানবন্দরে কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান বলেন, আজিজুল মনিরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। এই যাত্রীর একই উড়োজাহাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।