যাত্রীর মানিব্যাগ ও জুতার মধ্যে ২০ লাখ টাকার স্বর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ অবতরণ করে চট্টগ্রাম বিমানবন্দরে। এই উড়োজাহাজের যাত্রী মো. কাউছারকে সন্দেহবশত তল্লাশির সময় তাঁর মানিব্যাগ ও জুতা থেকে ৪৬৬ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, নিয়মানুযায়ী যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।