যাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওড়াকান্দি-মাওয়া নৌপথে পদ্মায় ডুবে যাওয়া স্পিডবোটের নিখোঁজ চার যাত্রীর একজনের লাশ গতকাল শনিবার কাওড়কান্দি ঘাটের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান জানান, মৃত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঝটি গ্রামের টুকু মিয়ার ছেলে। অন্য তিনজন এখনো নিখোঁজ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মায় প্রচণ্ড ঢেউয়ে ১৩ যাত্রীসহ স্পিডবোট ডুবে যায়। চালকসহ নয়জনকে উদ্ধার করা হলেও চারজন নিখোঁজ হয়। l শিবচর (মাদারীপুর) প্রতিনিধি