যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের প্রয়াত চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। আজ শুক্রবার এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ স্মরণসভায় বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বিজ্ঞপ্তি।