যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অপরিকল্পিতভাবে বালু-পাথর বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেল ও রাতে এলাকায় মাইকিং করে লোকজনকে এ ব্যাপারে সর্তক করে দেয়। এ কারণে গতকাল বুধবার নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ ছিল। গত সোমবার প্রথম আলোয় ‘যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর বিক্রি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। নদীতীরবর্তী এলাকার লোকজন জানিয়েছেন, গতকাল যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর বিক্রি হয়নি। নদীতে বালু-পাথর উত্তোলনে হাতে গোনা কিছু ছোট নৌকা ছিল। এগুলোও নদীর পাড়ে যায়নি, মাঝনদী থেকে কিছু বালু তুলেছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। শুধু নদীর পাড় কাটা নয়, আপাতত নদী থেকে সব ধরনের টোল আদায় ও বালু-পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।’