প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গতকাল শনিবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক উল্টে মহাসড়কের ওপর পড়ে গেলে ওই সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ এলাকায় কয়েক শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক দুটিকে উদ্ধার করলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর একজন ট্রাক চালককে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অপর ট্রাকের চালক ও তাঁর সহকারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।