যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণে গতকাল শনিবার ভোরে লোগাং সেতুর সংযোগ সড়কের ১৫-২০ ফুট মাটি তলিয়ে গেছে। ফলে সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি-লোগাং সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সড়কে যাতায়াতকারী লোকজন ভোগান্তিতে পড়েছে। লোগাং এলাকার বাসিন্দা শুক্রমনি চাকমা বলেন, গতকাল ভোরে লোগাং এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে লোগাং সেতুর সংযোগ সড়কের ১৫-২০ ফুট মাটি ভেসে যায়।