যান চলাচলে নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে কাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় ওই সড়কগুলো দিয়ে জন্মাষ্টমীর মূল শোভাযাত্রা যাবে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রাটি শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, সরকারি কর্মচারী হাসপাতাল মোড়, ফিনিক্স রোড (পুলিশ সদর দপ্তর), গোলাপ শাহ্ মাজার, কাপ্তান বাজার ক্রসিং, নবাবপুর রোড, রথখোলা মোড়, রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্কে (ভিক্টোরিয়া পার্ক) গিয়ে শেষ হবে। এ লক্ষ্যে আগামীকাল বেলা দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এসব সড়ক দিয়ে যানবাহন না চালানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।