যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে গতকাল শুক্রবার ভোররাত থেকে বেলা দুইটা পর্যন্ত যানজট ছিল। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর পৌনে চারটার দিকে মিরসরাই পৌর সদরের লতিফীয়া মাদ্রাসা এলাকায় গাছবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ কারণে রাস্তার দুই দিক থেকে অন্তত ২০ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দীন বলেন, দুপুরের দিকে সড়ক থেকে গাছের গুঁড়ি ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।