যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা-গোমতী সেতুর ওপর কাভার্ড ভ্যান বিকল হওয়ায় ও একই সঙ্গে সেতুর দক্ষিণ পাশে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে আট কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় যানজট। প্রায় তিন ঘণ্টা পর যানজট স্বাভাবিক হয়। এ সময় যানজটে আটকা পড়া যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এ ব্যাপারে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান রাজ বলেন, বিকল ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর পরপরই গাড়ি চলাচল শুরু হয়।