যানজট এড়াতে রাস্তা মেরামতের তাগিদ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট গর্ত ও বিভিন্ন স্থানে ভাঙার কারণে মহাসড়কে যানবাহনের গতি কমে যাচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের চাপে এ সড়কগুলোতে যানজটের আশঙ্কা করছে পুলিশ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা চিঠিতে ঈদে যানজট এড়াতে মহাসড়কগুলোর প্রয়োজনীয় সংস্কারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করার তাগিদ দিয়েছে পুলিশ।পুলিশের মহাপরিদর্শকের পক্ষে সহকারী মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন চিঠিটিতে সই করেন।