যানজট জাতীয় সমস্যা, দুর্ঘটনা দুর্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যানজট হচ্ছে জাতীয় সমস্যা, দুর্ঘটনা হচ্ছে জাতীয় দুর্ভাবনা। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই নাগরিক দায়িত্ব।’

আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করতে এক র্যালিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘এই আন্দোলন এক দিনের জন্য নয়। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সব এলাকায় সচেতনতা সৃষ্টি করা হবে।’ মন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সামাজিক আন্দোলন করা হবে।

র‌্যালিতে বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সড়ক দুর্ঘটনা একটি সামাজিক সমস্যা। প্রতিটি দুর্ঘটনায় শুধু যে কিছু মানুষের জীবন যাচ্ছে তা-ই নয়, দুর্ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর ও সামাজিক অস্থিরতা দেখা দেয়।

যোগাযোগমন্ত্রীর সঙ্গে এ সময় বিশিষ্ট প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।