যানজট নিরসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তার আশ্বাস দিয়েছে মহাখালী বাস টার্মিনাল কর্তৃপক্ষ। গত রোববার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেওয়া হয়। সভায় উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) প্রবীর কুমার রায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নাজমুল হাসান, মহাখালী বাস টার্মিনালের সভাপতি আবুল কালাম এবং মহাখালী থেকে চলাচলকারী আন্তজেলা বাসের মালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত হয়, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন জায়গায় পার্কিং এবং নির্দিষ্ট পয়েন্টে গাড়ি ঘোরানো হবে না।