যানজট নিরসনে কুমিল্লার অংশে ২৫০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনের মাধ্যমে ঈদে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনা কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার এলাকায় ২৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঈদ সামনে রেখে কুমিল্লার আঞ্চলিক তিন মহাসড়কেও (নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) পুলিশ থাকবে। মহাসড়ক ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।
গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এসব কথা বলেন। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়। জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে সভা হয়। সভায় জেলা পরিষদের প্রশাসক ওমর ফারুক, জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় যানজট ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়।
জেলা পরিষদের প্রশাসক বলেন, যানজটের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে কাজ করতে হবে।