যানজট নিরসনে ১৪ পয়েন্টে থাকবে হাজার স্বেচ্ছাসেবক : ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের । ফাইল ছবি
ওবায়দুল কাদের । ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর আশপাশের মহাসড়কগুলোতে যানজট নিরসনে ১৪টি পয়েন্টে ঈদের পাঁচ দিন আগে থেকে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। মহাসড়কের পাশে যত অবৈধ স্থাপনা আছে, তা উচ্ছেদ করা হবে। কারও মুখের দিকে তাকিয়ে উচ্ছেদ বন্ধ করা যাবে না।

মন্ত্রী আজ বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ শুরু হওয়ায় দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য কিছুটা যানজটের ভোগান্তি সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজাসহ ট্রাফিক পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।