যানজট সৃষ্টি করে ডেসটিনি কর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের প্রধান সড়কে যানজট সৃষ্টি করে নোয়াখালীতে গতকাল রোববার মানববন্ধন করেছেন ডেসটিনির কর্মীরা। প্রায় এক ঘণ্টা ধরে ওই মানববন্ধন চলে। এতে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীরা সীমাহীন ভোগান্তির শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ১০ দফা দাবিতে ডেসটিনি ডিস্টিবিউটর ফোরামের দুই সহস্রাধিক কর্মী শহরের টাউন হল মোড়ে প্রধান সড়কে মানববন্ধন করতে দাঁড়ান। এ সময় ডেসটিনির কর্মীরা মানববন্ধনের লাইনে দাঁড়াতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ায় যাত্রী ও পথচারীরা ভোগান্তির মধ্যে পড়েন।একপর্যায়ে যানজট তীব্র আকার ধারণ করলে উপস্থিত ট্রাফিক পুলিশকেও দায়িত্ব পালনে হিমশিম খেতে দেখা যায়। পরে তাঁরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন নির্মল চন্দ্র দেবনাথ, জাফর উদ্দিন, জাকিরুল আমিন, আমিনুল হক, কানিজ ফাতেমা, হাসান মাহমুদ প্রমুখ।