যানজটমুক্ত রাখতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বার্থে ও স্থানীয় প্রশাসনের নির্দেশে রমজান মাসে শহরকে যানজটমুক্ত রাখতে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক বিশেষ সভা গতকাল শনিবার দুপুরে নগরের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা সুন্দর আলী খান, আজাদ মিয়া, মানিক খান প্রমুখ। নগরকে যানজটমুক্ত রাখতে সভা থেকে কদমতলী পয়েন্ট, সিলেট-জকিগঞ্জ রোডের ওভার ব্রিজসংলগ্ন রাস্তায় যান না রাখার পাশাপাশি নগরের কোনো সড়কেই ভুল পার্কিং না করার জন্য চালকদের প্রতি অনুরোধ জানানো হয়।