যানজটে জনগণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীজুড়ে তীব্র যানজট। দুদিন সরকারি ছুটির পর রোববার এমনিতেই যানবাহনের চাপ বেশি থাকে। তার ওপর এই সমাবেশ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। শুধু তা-ই নয়, রাজধানীর সড়কে অভ্যন্তরীণ গণপরিবহনের সংখ্যাও ছিল অস্বাভাবিকভাবে কম। এ কারণে সাধারণ মানুষ পড়ে বিপাকে। অনেকেই হেঁটেই গন্তব্যের দিকে রওনা হতে বাধ্য হয়েছে। ছবিগুলো রোববার দুপুর ও বিকেলের।




