প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে সৃষ্ট এ জট গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত ছিল। গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের যাত্রী আসমাউল হুসনা বলেন, গতকাল সকাল ১০টার দিকে তিনি রওনা হন। চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত আধা ঘণ্টার রাস্তা পার হতে তাঁর প্রায় তিন ঘণ্টা লাগে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরলস পরিশ্রম করছে।