যানজটে দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ আওয়ামী লীগের জনসভা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগদান ও ভিআইপিদের চলাচলের কারণে নগরবাসীকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়। আজ এ অবস্থা রাজধানীর বেশির ভাগ এলাকায় দেখা গেছে। ছবিতে রাজধানীর ফার্মগেট থেকে শাহবাগ মোড় পর্যন্ত এলাকার দুর্ভোগ তুলে ধরা হলো—

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

বারডেম থেকে পুরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের এক পাশে দীর্ঘ যানজট। ছবিটি বেলা চারটার দিকে তোলা। 

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

বাংলামোটর এলাকায় দলীয় কর্মীরা ট্রাকে করে যাচ্ছেন। যানজটের কারণে অনেককে হেঁটেই রওনা দিতে দেখা গেছে। ছবিটি বেলা সাড়ে তিনটার দিকে তোলা।

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

অনেকক্ষণ অপেক্ষায় থাকার পর কোনো বাহন এলেই হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। ছবিটি বিকেল চারটার দিকে ফার্মগেট এলাকা থেকে তোলা।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

কারওয়ান বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে আটকে পড়েছে যানবাহন। ছবিটি বিকেল সাড়ে চারটার দিকে তোলা।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

যানজটে স্থবির হয়ে থাকা এই চিত্র ছিল ঘণ্টার পর ঘণ্টা। ছবিটি সার্ক ফোয়ারার সামনে থেকে বিকেলে সাড়ে চারটার দিকে তোলা।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

দুর্ভোগে পড়া যাত্রীরা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছেন কর্মীরা। যানজটে আটকা পড়েছে যাত্রীরা। ছবিটি শাহবাগ মোড়-সংলগ্ন এলাকা থেকে বেলা সাড়ে তিনটার দিকে তোলা।

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

স্কুল থেকে ফিরতে গিয়ে দীর্ঘ সময় যানজটে আটকে আছে ভ্যানটি। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা।

ছবি: সাজিদ হোসেন
ছবি: সাজিদ হোসেন

যানজটে আটকে থাকা গাড়ি থেকে নেমেও উপায় নেই। ওয়াসা সড়ক খুঁড়ে রাখায় ফুটপাতে চলতেও রীতিমতো কসরত করতে হচ্ছে।