যানজটে স্থবির সিলেট নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ছিল না। সিলেট নগরে গতকাল অবরোধের মধ্যে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরের প্রতিটি এলাকায় দিনভর যানজট লেগে ছিল। কোর্টপয়েন্ট এলাকা থেকে দুপুর ১২টার দিকে তোলা ছবি l প্রথম আলো
হরতাল ছিল না। সিলেট নগরে গতকাল অবরোধের মধ্যে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরের প্রতিটি এলাকায় দিনভর যানজট লেগে ছিল। কোর্টপয়েন্ট এলাকা থেকে দুপুর ১২টার দিকে তোলা ছবি l প্রথম আলো

স্ত্রী ও আট বছরের মেয়েকে নিয়ে এনজিওকর্মী আসাদুল ইসলাম কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কাজ শেষে ফিরতি পথে রিকশায় চেপে বসেন। তাও ঘণ্টা খানেক আগে। কিন্তু রিকশা যেন একচুলও নড়ছে না। কড়া রোদে তাই তাঁরা দরদর করে ঘামছিলেন।
বেলা একটার দিকে আসাদুলের সঙ্গে কথা হয় সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায়। তিনি বলেন, ‘সুরমা মার্কেট এলাকা থেকে দুপুর ১২টার দিকে রিকশায় উঠেছিলাম। মিনিট দশেক রিকশা চলার পর যানজটের কারণে আর এগোতে পারছে না। সেই থেকে রিকশায় বসে গরমে ঘেমেই চলেছি।’
শুধু আসাদুলই নন, গতকাল বুধবার এ রকম ভোগান্তিতে পড়তে হয়েছে নগরের অনেক বাসিন্দাকে।
ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, নগরে যানবাহন ও মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ অপ্রশস্ত রাস্তাঘাট সেভাবে প্রশস্ত করা হচ্ছে না।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ইতিমধ্যেই কয়েকটি এলাকার অপ্রশস্ত রাস্তাঘাট ভেঙে বড় করা হয়েছে।