যানজটের কবলে মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গতকাল শুক্রবার যানজটে পড়েন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন। চট্টগ্রাম নগর থেকে মিরসরাইয়ে যাওয়ায় পথে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি যানজটের কবলে পড়েন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর যানজটে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর গানম্যান ফারুক হাসান। তিনি প্রথম আলোকে জানান, মন্ত্রীর গাড়িবহর অন্তত ২০ মিনিট যানজটে ছিল।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, হরতালের পর অতিরিক্ত গাড়ির চাপ, সড়কের ভাটিয়ারী অংশে খোঁড়াখুঁড়ি ও একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজট লেগে যায়। তা ছাড়া চালকেরা উল্টোপাল্টা গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করে। এতে গাড়ি চলেছে ধীরগতিতে।