যানজটের জন্য দীপু মনির 'দুঃখপ্রকাশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির কারণে রাজধানীতে যানজট সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার রাতে তিনি দুঃখ প্রকাশ করেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও অনুষ্ঠান হয়েছে। বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন। সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের অভিনন্দন জানানোর পাশাপাশি যানজটে সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।