যানবাহন চলছে ঝুঁকি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর-আথানগিরি সড়কে বৌলাছড়া খালের ওপর সেতুটির একদিক দেবে গেছে। সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এ সড়কে প্রতিদিন পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান, টেম্পো, অটোরিকশা, জিপসহ শতাধিক বিভিন্ন ধরনের হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। যানবাহনের চাপে গত এক সপ্তাহে সেতুটির এক প্রান্ত আরও প্রায় দেড় ফুট দেবে গেছে। ভূনবীর-আথানগিরি সড়কে প্রতিদিন চলাচলকারী লেগুনা পরিবহনের চালক সুরুজ আলী বলেন, বৌলাছড়া খালের ওপরের সেতুটির এক প্রান্ত প্রায় তিন মাস আগে সামান্য দেবে যায়। তখন দেবে যাওয়া প্রান্তের দিকে বালুর বস্তা ফেলা হয়। গত এক সপ্তাহে আরও প্রায় দেড় ফুট দেবে গেছে। ওই সড়কে চলাচলকারী ইমা পরিবহনের মালিক বিজু ভট্টাচার্য বলেন, সেতুটি পারাপারের সময় ঝাঁকুনিতে প্রায়ই গাড়ির সিপ্রংসহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় গাড়ির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া বলেন, সেতুর পাশে খাল থেকে বালু তোলার কারণে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকৌশলী বিভূতি ভূষণ পাল বলেন, সেতুর ওপর দিয়ে হালকা যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা নেই।