যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক উদ্বোধনের পর থেকে শুরু হয়েছে চাঁদাবাজি। বাইপাস দিয়ে চলাচলকারী যানবাহনের চালকেরা অভিযোগ করেছেন, পরিবহন মালিক-শ্রমিকের নামে এসব চাঁদা আদায় করা হচ্ছে। তবে পরিবহন মালিক-শ্রমিকেরা এই চাঁদা তোলার কথা অস্বীকার করেছেন। গত মঙ্গলবার বগুড়া শহরের পূর্বে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সড়ক খুলে দেওয়ার পর থেকেই এখানে চাঁদাবাজি শুরু হয়েছে।বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ বলেন, সেখানে কোনো শ্রমিককে চাঁদা তোলার জন্য পাঠানো হয়নি। চাঁদা তোলার বিষয়ে তিনি কিছু জানেন না।বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান জানান, তাঁরা সেখানে কোনো চাঁদা আদায় করছেন না। যানবাহনগুলো কোন দিক দিয়ে যাবে, সে বিষয়ে যানবাহন আটকিয়ে বলে দেওয়া হচ্ছে।