যানবাহন পারাপার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরিস্বল্পতা ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। স্রোতের কারণে ফেরি চলাচলে অতিরিক্ত সময় লাগছে। এতে ফেরির ট্রিপ-সংখ্যা কমে গেছে। ফলে যানবাহনগুলোকে দীর্ঘ সময় উভয় ঘাটে আটকে থাকতে হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপারের জন্য ১৪টি ফেরি বরাদ্দ থাকলেও চলাচল করছে আটটি ফেরি। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, প্রবল বৃষ্টির কারণে শনিবার থেকে গত তিন দিনে পদ্মা-যমুনায় প্রায় ৬০ সেন্টিমিটার পানি বেড়েছে।