যানবাহন মালিক ও শ্রমিকদের অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক মেরামতের দাবিতে বাস, অটোরিকশাসহ যানবাহনের মালিক-শ্রমিকেরা গতকাল বুধবার দাউদকান্দির পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে বাস, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ সড়কে চলাচলকারী বাস, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোর মালিক-শ্রমিকেরা সড়কটি মেরামতের দাবিতে গতকাল সকাল থেকে সড়কের পেন্নাই, বাড়িকান্দি বিটেশ্বর, নৈয়ার, পালের বাজার, নায়েরগাঁওসহ সড়কের বিভিন্ন অংশে এলোপাতাড়ি বাস, অটোরিকশা রেখে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।ঢাকা-মতলব সড়কে চলাচলকারী মতলব এক্সপ্রেস বাসের মালিক হাজি তোফাজ্জল হোসেন, মিজানুর রহমান বলেন, সড়ক সংস্কার না হওয়ায় লোকসানের মুখে মালিকপক্ষ সর্বসমঞ্চতিক্রমে গতকাল (১ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।