যানবাহনে সাংবাদিক পুলিশের স্টিকার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার ‘আলগা স্টিকার’ ব্যবহার করতে নিষেধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল সংবাদ ব্রিফিংয়ে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, এসব স্টিকার ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাগজে টাইপ করে বা দোকান থেকে কিনে বা রংতুলি দিয়ে যানবাহনে ‘সাংবাদিক’, ‘পুলিশ’, ‘আইনজীবী’ এসব লেখা যুক্ত করলে তা আলগা স্টিকার হিসেবে গণ্য হবে। তবে যানবাহনে স্থায়ীভাবে প্রতিষ্ঠানের লোগোসহ নাম লেখা থাকতে পারে।