যান্ত্রিক ত্রুটিতে দুটি ইউনিটের উৎপাদন দুই ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটের উৎপাদন দুই ঘণ্টা বন্ধ ছিল। গতকাল শুক্রবার সকাল ১০টায় ইউনিট দুটির উৎপাদন বন্ধ হয়। ফলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, সার্কিট ব্রেকারে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গতকাল শুক্রবার সকাল ১০টা পাঁচ মিনিটে কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম বলেন, সার্কিট ব্রেকার মেরামতের কাজ শেষ করে দুপুর ১২টার দিকে দুটি ইউনিট চালু করা হয়।