যান্ত্রিক ত্রুটির কারণে আগুন, উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গত বৃহস্পতিবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে পঞ্চমবারের মতো উৎপাদনে বিপর্যয়ের ঘটনা ঘটল।কারখানার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কারখানায় বিকট শব্দ হয়। পরে দেখা যায়, অ্যামোনিয়া প্লান্টের একটি কমপ্রেসারের ছিদ্র দিয়ে তেল বের হয়ে আসছে। কিছু সময়ের মধ্যে তা থেকে আগুনের শিখা বের হয়ে প্রায় ৪০ ফুট ওপরে ওঠে যায়। কারখানার নিজস্ব দমকল বাহিনী ২৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কারখানার বিক্রয় বিভাগ সূত্র জানায়, এই কারখানায় প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন করে সার উৎপাদন করা হয়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গনি জানান, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। স্থানীয় প্রকৌশলীরা মেরামতকাজ চালিয়ে যাচ্ছেন।