প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি গতকাল রোববার বয়লারে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে ৯৫০ মেগাওয়াটের মধ্যে মাত্র ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
কেন্দ্রের প্রকৌশল বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২ নম্বর ইউনিট ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও এখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ৪৫ মেগাওয়াট, ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩, ৪, ৫ নম্বর ইউনিট দিয়ে উৎপন্ন হচ্ছে যথাক্রমে ১১০, ১৮০, ১৯০ মেগাওয়াট।