যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইন রাখার অপরাধে কামাল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নাটোরের দায়রা জজ জাহেদুল ইসলাম এই রায় দেন। আদালত সূত্র জানায়, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার আশাড়িয়া গ্রামের কামাল হোসেন গত বছর ২৬ সেপ্টেম্বর ১০০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মামলার রায় ঘোষণা করেন।