প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের আনফর আলীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল সোমবার এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, বিচিপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে সোহেল ও জুয়েল। আনফর আলীর সঙ্গে হাছেন আলী ও তাঁর ছেলেদের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে ২০০৩ সালের ৭ এপ্রিল জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনফর আলীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। ওই দিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।