প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে স্ত্রী রুবিনা বেগমকে হত্যার দায়ে আলমগীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার এ রায় দেন জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদ। মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার আলমগীর ২০০৩ সালে রুবিনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় রুবিনার মা আছিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ওই মামলার রায় দেওয়া হয়। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন ফখরুল ইসলাম।