প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন ও শহীদুল ইসলাম। গতকাল সোমবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত জেলা পিপি দীন মণি দে জানান, ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি জেলার চন্দনাইশ জাফরাবাদ এলাকায় আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গুলি করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় স্থানীয় চৌকিদার আফজাল হোসেন বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেন।