যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধে চট্টগ্রামে তাজুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকাও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আসামি তাজুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও ইউনিয়নে। আদালত সূত্রে জানা গেছে, গত মাসের ২৭ আগস্ট আদালত অভিযোগ গঠন করেছেন। এ মামলায় সাতজন সাক্ষী দিয়েছেন। আসামি তাজুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।