যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৎ কন্যাকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে মো. মোশাররফ হোসেন ওরফে কবির নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোশাররফ ভোলা জেলার শান্তিরহাট মল্লিকবাড়ির মৃত আমির হোসেন মল্লিকের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, সাক্ষ্য-প্রমাণে ঘটনা সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন।