যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলায় আবদুল হামিদ (৪০) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেসমিন আক্তার বলেন, ২০০৩ সালের ১৩ আগস্ট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় গরু চরাতে গেলে এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন আবদুল হামিদের বিরুদ্ধে।