প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের ব্যবসায়ী সুব্রত চন্দ্র দাস হত্যার অভিযোগে সুনীল চন্দ্র দেব নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন। একই আদেশে আদালত অভিযুক্ত সুনীলের ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।