প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে প্রিয়তোষ চক্রবর্তী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২ জুলাই দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের ধীরেন্দ্র চক্রবর্তীর ছেলে প্রিয়তোষ পারিবারিক কলহের জের ধরে বড় ভাই সন্তোষ চক্রবর্তীর স্ত্রী জয়ন্তী চক্রবর্তীকে (৪৭) কুপিয়ে হত্যা করে।