প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় রাবেয়া বেগম (৬৫) নামের এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি হলেন জেলার সদর উপজেলার কাটলি গ্রামের জামাল মিয়া (৩৫)। ২০০৬ সালের ১৭ জুন রাতে জামাল মিয়া রাবেয়া বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেন।