যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামের (২৮) বাড়ি সদর উপজেলার বন্দর গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ মে আরিফুল প্রতিবেশী এক মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে আদালতে মামলা করেন। এ মামলায় ছয়জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। আদালত আরিফুলকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।