যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চাঁদপুরের দায়রা ও নারী–শিশু ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন। তবে রুহুল আমিন পলাতক। বাদীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম তালুকদার জানান, ২০০৮ সালের ৭ জুলাই উপজেলার টরকী গ্রামের রুহুল আমিন শিশুটিকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় শিশুর মা তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। আদালত গতকাল ওই রায় দেন।