যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে ধর্ষণের দায়ে টিপু শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। টিপু জেলার নাজিরপুর উপজেলার বানিয়ারী গ্রামের বাসিন্দা। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ মার্চ নাজিরপুরের একটি মেয়েকে টিপু শেখ তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর থেকে টিপু পলাতক রয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|