প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত জুয়েল আলী (২৬) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ছাগুয়ান মুন্টিঘর এলাকার বাসিন্দা। নাটোরের দায়রা জজ লুৎফা বেগম গতকাল দুপুরে এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা নাটোর শহরের বনবেলঘরিয়া মোড় থেকে জুয়েলকে আটক করে। তখন তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ওই দিনই সদর থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিকে কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।