প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ পৌর শহরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ইমান আলী সেখ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শাহীন আলম ওরফে বাবু (৩৫)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন শাহীন আলম তাঁর শহরের ধানগড়ায় ভাড়াটে বাসায় স্ত্রী মুন্নী খাতুনকে (২৫) গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করেন।