যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১১ মে দিবাগত রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার কফুর উদ্দিনের বাড়ির ভাড়াটে রফিকুল ইসলাম (৩৫) স্ত্রী সাহিদা আক্তারকে (২০) নিয়ে খাওয়া-দাওয়ার পর নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। পরের দিন ওই ঘর থেকে সাহিদার লাশ উদ্ধার করে টঙ্গী থানার পুলিশ। এ সময় রফিকুল বাসায় ছিলেন না। পরে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করে। কিন্তু মরদেহ ময়নাতদন্তের পর জানা যায়, সাহিদা আঘাতজনিত কারণে মারা গেছেন। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। ১৩ মে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।