প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় এক কিশোরকে হত্যার দায়ে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিউর রহমান গতকাল সোমবার এ রায় দেন। সাজাপ্রাপ্ত তরুণ হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মিন্টু (২৩)। রায় ঘোষণার সময় মিন্টু পলাতক ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৮ অক্টোবর সন্ধ্যায় শেহালা গ্রামের মিঠুকে (১৬) তার বাড়ি থেকে মিন্টু ও হাচান নামের দুজন ডেকে নিয়ে যান। পরদিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে মিঠুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।