যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় মো. হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় দেন। মো. হোসেন পলাতক আছেন। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জের ধরে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার আবদুল মান্নান খুন হন। ওই ঘটনায় হোসেনসহ দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়।